• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার

হালুয়াঘাটের নড়াইলে ইত্তেফাকের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) ও ঈদ পুনর্মিলনী ২০ জুন

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ শীর্ষক আলোচনা সভা ও ‘ঈদ পুনর্মিলনী’ ২০ জুন সকাল ১০টায় পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪টায় পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ধারা বাজার ধানহাটা মসজিদের খতীব  হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, ভালুকা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম  হাফেজ আমানুল্লাহ, মাওলানা মুক্তাদির, মাওলানা আশরাফুল ইসলাম, ফেনিতে এক মাদরাসার উস্তাদ ও মসজিদের ইমাম  মাওলানা আব্দুল হান্নান,

ময়মনসিংহে গোপালনগর এমদাদীয়া ফাযিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, আশি পাঁচকাহনিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হাসান, হালুয়াঘাট গরুহাটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আলীশাহ বাজার মাদরাসার মুহতামিম হাফেজ আলী আকবর, হাফেজ মুশাররফ হুসাইন প্রমুখ।

বক্তারা বলেন, একজন আলেম হিসেবে এলাকার প্রতি বা দেশের প্রতি আমাদের যেসব দায়িত্ব রয়েছে আমরা তা পালন করতে চাই। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোন বিকল্প নেই। এলাকাকে দাওয়াতের মাধ্যমে বিদআতমুক্ত করা, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, ভাঙা সড়ক মেরামত, সীজনাল অনুদান প্রদানসহ মানবসেবায় কাজ করতে হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

৮নং নড়াইল ইউনিয়নে দুই শতাধিক আলেম রয়েছেন বলে সম্প্রতি এক জরিপে জানা গেছে। তাদের সবাইকে ২০ জুনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা