আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটের নড়াইলে ইত্তেফাকের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) ও ঈদ পুনর্মিলনী ২০ জুন
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে 'সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' শীর্ষক আলোচনা সভা ও 'ঈদ পুনর্মিলনী' ২০ জুন সকাল ১০টায় পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪টায় পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ধারা বাজার ধানহাটা মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, ভালুকা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আমানুল্লাহ, মাওলানা মুক্তাদির, মাওলানা আশরাফুল ইসলাম, ফেনিতে এক মাদরাসার উস্তাদ ও মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান,

ময়মনসিংহে গোপালনগর এমদাদীয়া ফাযিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, আশি পাঁচকাহনিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হাসান, হালুয়াঘাট গরুহাটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আলীশাহ বাজার মাদরাসার মুহতামিম হাফেজ আলী আকবর, হাফেজ মুশাররফ হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, একজন আলেম হিসেবে এলাকার প্রতি বা দেশের প্রতি আমাদের যেসব দায়িত্ব রয়েছে আমরা তা পালন করতে চাই। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোন বিকল্প নেই। এলাকাকে দাওয়াতের মাধ্যমে বিদআতমুক্ত করা, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, ভাঙা সড়ক মেরামত, সীজনাল অনুদান প্রদানসহ মানবসেবায় কাজ করতে হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
৮নং নড়াইল ইউনিয়নে দুই শতাধিক আলেম রয়েছেন বলে সম্প্রতি এক জরিপে জানা গেছে। তাদের সবাইকে ২০ জুনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.