• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

সহকর্মীদের সবাইকে ঈদ উপহার দিলেন ময়মনসিংহ ডিবি ওসি

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

সহকর্মীদের সবাইকে ঈদ উপহার দিলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি মো. ফারুক হোসেন। আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে ডিবি কার্যালয়ের সামনে থেকে তাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

উপহার হিসেবে নারী পুলিশদের থ্রি-পিস ও পুরুষদেরকে পাঞ্জাবি বিতরণ করা হয়।

উপহার গ্রহণের পর সবাইকে আনন্দিত ও প্রফুল্ল দেখা গেছে। সবাই তাদের অভিভাবক ডিবি ওসি ফারুক হোসেনের প্রতি খুশি।

এ ব্যাপারে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন বলেন, উপহার বিনিময়ে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালবাসা বাড়ায়। তাছাড়া ঈদ তো সবসময় আসে না। এরকম আনন্দমুখর মুহুর্তগুলোতে ছোট বড় সবাই কিন্তু উপরস্থদের কিছু আশা করে। এসব দিক বিবেচনায় রেখেই আমরা এ উপহারের ব্যবস্থা করেছি।

এ ব্যাপারে এরশাদুল ইসলাম নামে একজন শিক্ষক বলেন, সামর্থ্য থাকলে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানরাই তাদের অধীনস্থদের এরকম উপহার দিতে পারেন। এসব কর্মকাণ্ড পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বাড়ায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা