• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ধোবাউড়ায় বর্ডার হাটের প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও আলোচনা সভা

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত যৌথ প্রতিনিধি দলের ভূইয়াপাড়া – শিববাড়ি বর্ডার হাট (প্রস্তাবিত) ধোবাউড়া উপজেলার স্পট পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ভূইয়াপাড়া (বাংলাদেশ) – শিববাড়ি (ভারত) বর্ডার হাট (প্রস্তাবিত) -এর জন্য দুই দেশের প্রতিনিধি দল ল্যান্ড ডিমার্কেশন করতে যৌথভাবে ওই স্পট পরিদর্শন করেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও ভারতীয় দলের নেতৃত্ব দেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কমান্ডিং অফিসার, ৩৯ বিজিবি, ময়মনসিংহ ব্যাটালিয়ন, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, বিভাগীয় কর্মকর্তা, বাংলাদেশ কাস্টমস, ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া, সহকারী কমিশনার (ভূমি), ধোবাউড়া, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), চেয়ারম্যান, ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ প্রমুখ।

ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন পুলিশ সুপার, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),  সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, জেনারেল ম্যানেজার, মেঘালয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, জেনারেল ম্যানেজার, DC&IC সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, কাস্টমস অফিসার, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, কমান্ড্যান্ট, ২০০ বিএসএফ ব্যাটালিয়ন, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, বিএসএফ অফিসার-ইন-চার্জ, শিববাড়ি বর্ডার আউটপোস্ট, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয় প্রমুখ।

* ছবি ও নিউজ অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা