• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই

মোঃ আব্দুল মান্নান / ২৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন ডাকবাংলার ঐতিহ্যবাহী কাজীবাড়ির সন্তান, ওমান প্রবাসী বিশিষ্ট ইমাম ও ব্যবসায়ী হাফেজ মাওলানা রেজাউল করিম আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
রোববার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা রেজাউল করিম ছিলেন ফুলপুরের পুরাতন ডাকবাংলা এলাকার ঐতিহ্যবাহী কাজীবাড়ির সদর কাজী মাওলানা শাহ ওয়াজেদুল ইসলাম আলমগীরের ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবার ছোট ছেলে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হাফেজ মাওলানা রেজাউল করিম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ওমানে প্রবাসজীবন কাটিয়েছেন। সেখানে তিনি ইমামতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন। এরই মধ্যে হৃদ্‌রোগজনিত সমস্যায় অসুস্থ হয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত সেখানেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মাত্র ৬ মাস বয়সী এক কন্যাশিশু এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম হাফেজ মাওলানা রেজাউল করিমের নামাজে জানাজা সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ যুহর সোয়া ২টায় কাজিয়াকান্দা কামিল মাদরাসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজায় সর্বস্তরের মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুম হাফেজ মাওলানা রেজাউল করিমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা