• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা

মোঃ আব্দুল মান্নান / ৬৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন শরীফের হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জনকারী ৯ বছর বয়সী শিশু হাফেজ সাজিদুর রহমান সাজিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার অসাধারণ মেধা, অধ্যবসায় ও কুরআন হিফজের কৃতিত্বে মুগ্ধ হয়ে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আমাদের ফুলপুর আমাদের ঐতিহ্য’-এর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) আমুয়াকান্দা বাজার বড় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ সাজিদুর রহমান সাজিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের দায়িত্বশীলরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ এবং জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।
সাজিদ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের মো. আনিসুর রহমানের ছোট ছেলে। মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে সে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর জন্য গর্বের কারণ হয়ে উঠেছে। গত ৭ সেপ্টেম্বর রাতে আমুয়াকান্দা বাজার বড় মসজিদ আদর্শ হাফিজিয়া মাদরাসায় তার হিফজের সবক সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সাজিদের উস্তাদ হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহসহ সংগঠনের দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের কুরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে সাজিদের মতো মেধাবী শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে। তার এই অর্জন শুধু পরিবারের নয়, বরং ফুলপুরের জন্যও গৌরবের বিষয়। এমন প্রতিভাবান শিশুদের উৎসাহিত করতে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা