ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে রবিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক আজাদী।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুস্তাক্বীম আল-মান্নানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি শেখ রওনক আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ময়মনসিংহ জেলা উত্তরের প্রচার সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ সাদ, ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রুহুল আমিন মাস্টার, উপদেষ্টা লুৎফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।