• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মোঃ আব্দুল মান্নান / ৭৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় গুনধর রুদ্র পাল (৪৯)-এর দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি শপিং ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
এ ছাড়া মো. আশিকের বিছানার নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। সবমিলিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মো. সবুজ মিয়া (৩০) নামে আরও এক ব্যক্তি ৫০০ গ্রাম গাঁজার একটি প্যাকেট হাতে নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তিনি গোয়াডাঙ্গা মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা এবং বর্তমানে গোদারিয়া (দক্ষিণ) শেরপুর রোড এলাকায় শ্বশুরের বাড়িতে বসবাস করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের কাছ থেকে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ফুলপুর থানা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ বুধবার (২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. সবুজ মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা