• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ আব্দুল মান্নান / ৮২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে অর্থাৎ সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল বাশুয়া কবিরপুর মাদ্রাসা থেকে রহিমগঞ্জগামী সড়কে আব্দুস সামাদ মাস্টারের বাড়ির সামনের কালভার্টের ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক রুবেল ফুলপুর উপজেলার কলতাকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরনে থাকা কালো রঙের প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা