• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য কর্নেল (অব.) অলি আহমদকে সবচেয়ে যোগ্য ব্যক্তি বিবেচনা করে ১১ দলীয় ঐক্যের প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা মনোনয়ন দিতে পেরেছি।’


তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষিত ব্যক্তি হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে তারা রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ‘১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার একজন ধারক হিসেবে কর্নেল অলি আহমদকে আমরা বিবেচনা করেছি। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের চলমান লড়াইয়েও তার ভূমিকা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘১১ দলের বাইরেও বিএনপিসহ দেশপ্রেমিক ও দেশকে ভালোবাসেন—এমন ব্যক্তিরা কর্নেল অলি আহমদের যোগ্যতা ও অগ্রগণ্যতার বিষয়টি স্বীকার করবেন বলে আমরা প্রত্যাশা করি।’
বৈঠকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, এনসিপির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম, জাগপার রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা