চট্টগ্রাম প্রতিনিধি:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট ২০২৬) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এর আগে জামিয়া বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী পৌঁছালে আনন্দে শিক্ষার্থীরা উল্লসিত হয়।

তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সৌজন্য সাক্ষাতে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।