• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার

মোঃ আব্দুল মান্নান / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেফুলিয়া বাঁশতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন মাস্টার।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নেয় যে, দলের কোনো রুকন (সদস্য) নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। এ সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট রুকনের সদস্যপদ স্থগিত করা হবে।
এ প্রেক্ষাপটে ফুলপুর উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম কিবরিয়া, যিনি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত, তাকে নারী শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বলা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে দলীয় নির্দেশনা মোতাবেক তার রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়।
বুধবার (২২ জুলাই) ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে প্রভাষক গোলাম কিবরিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আমিরের নেতৃত্বে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা