• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক

মোঃ আব্দুল মান্নান / ৯০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা জামালুদ্দীন। সভা পরিচালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান। এতে ইউনিয়ন শাখার নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি নাঈমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকার, জেলা শাখার সহ-বায়তুল মাল সম্পাদক হাফেজ আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আবু রায়হান এবং মুফতি জিয়াউল হক এমদাদী।
বৈঠকে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা