• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ : স্থানীয়ভাবে ফুলপুরে শুভ উদ্বোধন বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সাইদুর রহমানের বাংলাদেশ সফর শুরু ২১ জুন ফুলপুরে ছাত্রদল নেতা সুজার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে লোড শেডিং বা বিদ্যুৎ না থাকার কারণ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন মোতাহার হোসেন তালুকদার নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা

বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা রোপণ করলো ‘ফুলপুর এক্সিলেন্ট পরিবার’

মোঃ আব্দুল মান্নান / ৭৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও জনসেবামূলক সংগঠন ‘ফুলপুর এক্সিলেন্ট পরিবার’।
শুক্রবার (৫ জুন) বিকেল ৫টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর এক্সিলেন্ট পরিবারের সদস্য লাবীব নাহাদী রাহাত, হাফেজ মুস্তাকীম আল মান্নান, হাফেজ মুশফিকুর রহমান ফাহিম, জুনায়েদ আহমেদ, আকাশ আহমদ, মোহাম্মদ সিফাতুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস উল্লেখ করে বলেন, কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করলে এবং তা থেকে মানুষ, পাখি বা পশুপাখি উপকৃত হলে সেটি তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। ইসলামের দৃষ্টিতেও বৃক্ষরোপণ একটি মহৎ ও কল্যাণকর কাজ।
তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা