• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ : স্থানীয়ভাবে ফুলপুরে শুভ উদ্বোধন বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সাইদুর রহমানের বাংলাদেশ সফর শুরু ২১ জুন ফুলপুরে ছাত্রদল নেতা সুজার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে লোড শেডিং বা বিদ্যুৎ না থাকার কারণ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন মোতাহার হোসেন তালুকদার নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে ড. সাইদুর রহমান স্যার এখন তুরস্কে

মোঃ আব্দুল মান্নান / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান ফুলপুরবাসীর গর্ব অধ্যাপক ড. সাইদুর রহমান স্যার এখন তুরস্কে অবস্থান করছেন। রিসার্চ গবেষণা বিষয়ে মোটিভেশনাল ক্লাস নিতে এক সপ্তাহের জন্য তিনি সেখানে গিয়েছেন বলে জানা গেছে।

স্যার সেখানে যাওয়ার পর তুরস্কের অন্যান্য শহর/প্রদেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকেও তাকে গবেষণা সহযোগিতা/জ্ঞান বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ড. সাইদুর রহমান বলেন, এটা আমার জন্য সত্যিই এক বিরাট সম্মান। সীমিত সময় এবং দূরত্বের কারণে, তাদের সাথে গবেষণা সহযোগিতা শুরু করার জন্য আমি অনলাইনে তাদের সাথে মিলিত হব, ইনশাআল্লাহ।

তুরস্কে একটি অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ড. সাইদুর রহমান। পরে উনার বক্তব্যের মূল্যায়ন করতে গিয়ে সেখানের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এই জ্ঞানগর্ভ অধিবেশনটি পরিচালনা করতে উদারভাবে তাঁর মূল্যবান সময় উৎসর্গ করার জন্য আমি অধ্যাপক ড. সাইদুর রহমান স্যারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর নির্দেশনা এবং দক্ষতা অংশগ্রহণকারীদের অর্থপূর্ণ জ্ঞান ও অনুপ্রেরণা জুগিয়েছে। এসময় ড. সাইদুর রহমান স্যার বলেন, এত মূল্যবান এবং প্রভাবশালী একটি সেমিনার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। উচ্চ শিক্ষার সুযোগ সন্ধানী শিক্ষার্থীদের জন্য অধিবেশনটি অত্যন্ত তথ্যবহুল এবং উপকারী ছিল।
ড. সাইদুর রহমান স্যার তুরস্কে গিয়ে পৌঁছলে উনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তুরস্কের রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ে স্যারকে এক সপ্তাহের জন্য অর্থাৎ তিনি যতদিন থাকবেন ততদিনের জন্য একটি নতুন অফিস দেওয়া হয় এবং প্রাণখুলে আপ্যায়ন করা হয়। স্যার বলেন, এখানকার মানুষের কাছ থেকে আমি অনেক সম্মান ও শ্রদ্ধা পেয়েছি।  আলহামদুলিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা