• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে শিশু পার্কের কাজ কাঙ্ক্ষিত সময়ে না হওয়ায় ব্যাখ্যা দিলেন ইউএনও ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ফুলপুরে পুরাতন ডাকবাংলো টু আমুয়াকান্দা ব্রিজ রাস্তা পাকাকরণের দাবি

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খরিয়া নদীর পাড় ঘেঁষা পুরাতন ডাকবাংলো টু আমুয়াকান্দা ব্রিজ বাইপাস রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে আনুমানিক ২ থেকে আড়াই শ ফুট রাস্তা হতে পারে। এটুকু রাস্তা পাকাকরণ করা হলে চলাচলে ও ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক সুবিধা হবে।

ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকশ ফুটপাত ব্যবসায়ী আছেন, যারা মহাসড়কের জায়গা দখল করে বসে ব্যবসা করতে গিয়ে যারা যানজট সৃষ্টি করে। এতে পথচারী, অ্যাম্বুলেন্স ও সময়সাপেক্ষে আসা গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি গাড়ি আটকে থেকে অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। এসব ক্ষতি থেকে রক্ষা পেতে ফুটপাত ব্যবসায়ীদের স্থানান্তরের কোন বিকল্প নেই। এই রাস্তাটা সুন্দর করে পাকা করে পাশে বসে ব্যবসা করার মত সুবিধা করে দিলে ফুটপাত ব্যবসায়ীদের জন্যেও ভালো হবে, বার বার উচ্ছেদ হতে হবে না। এমনকি ঢাকা-শেরপুর ও ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত হলে গাড়ি চালকদের জন্যেও সুবিধা হবে।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা