• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে শিশু পার্কের কাজ কাঙ্ক্ষিত সময়ে না হওয়ায় ব্যাখ্যা দিলেন ইউএনও ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ফুলপুর গোল চত্বর সংলগ্ন শহীদ মিনার হতে আল হুমাইরা মহিলা মাদরাসা পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবি

মোঃ আব্দুল মান্নান / ১১৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর সংলগ্ন পুরাতন শহীদ মিনার হয়ে (জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত) মহিলা মাদরাসা পর্যন্ত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই রাস্তার পাশে ‘গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি গুচ্ছ গ্রাম অবস্থিত। এছাড়া এই রোডে বেশ কয়েকটি বহুতল ভবন গড়ে উঠেছে। এর আশপাশে বহু বাসাবাড়ি এমনকি একটি ব্যাডমিন্টন খেলার স্কুলও রয়েছে। এটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা। এই রোড দিয়ে জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত, বাইতুল কুরআন ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও চলাচল করে থাকেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভিজিট করার জন্য অফিসাররা সেখানে তাদের গাড়ি নিয়ে যেতে পারেন না।

এরকম নানা কারণে রাস্তাটি মডিফাই করা এখন সময়ের দাবি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে এ রোডে ড্রেনের কাজ ধরা হয়েছে, এমনকি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ড্রেনটি যেভাবে উঁচু করে করা হয়েছে রাস্তাটিও সেই রকম উঁচু করে করা দরকার। তা নাহলে ড্রেন ব্যতীত যতটুকু রাস্তা আছে তা দিয়ে একটি রিকশা মহল্লায় ঢুকলে আরেকটি রিকশা ক্রস করতে পারবে না। রাস্তা একেবারে সরু হয়ে যাবে। এজন্য রাস্তাটি ড্রেন বরাবর করে দিলে ভাল হবে। প্রশস্ত হবে। ওই রোডের বাসাবাড়িগুলো বহু আগে যেভাবে করা হয়েছে এতে ড্রেন থেকে অনেকটা নিচে পড়ে গেছে। এখন এসব বাসাবাড়ির ভিটা উঁচু করা ছাড়া আর বিকল্প দেখা যাচ্ছে না। ভিটা উঁচু করা  নাহলে বৃষ্টির সময় রাস্তা বা ড্রেনের ময়লা গড়িয়ে গিয়ে বাসাবাড়িতে উঠবে। উঠান এমনকি কিছু কিছু ঘরও ময়লা আবর্জনায় সয়লাব হয়ে যাবে।

এ রাস্তার মুখে একটি পুরাতন শহীদ মিনার রয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা নির্বাচন অফিসের পাশে বড় করে শহীদ মিনার করা হয়েছে। এছাড়া গোল চত্বরে রয়েছে  মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। সরকারি বিভিন্ন প্রোগ্রাম এসব জায়গায় অনুষ্ঠিত হয়। এখন আর পুরাতন শহীদ মিনারের প্রয়োজন পড়ে না। যে কারণে ওই শহীদ মিনারটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এটিকে এখান থেকে সরিয়ে রাস্তাটি সোজা টেনে হালুয়াঘাট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যুক্ত করে দিলে খুবই চমৎকার হবে। সাবেক কাউন্সিলর সুফী খান এমনটিই বলছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তাটি ড্রেন বরাবর উঁচু করেই করা হবে। শিক্ষার্থীসহ কারো যেন চলাচলে সমস্যা সৃষ্টি না হয় সেই রকম করে করার পরিকল্পনা রয়েছে। টেন্ডার হয়ে গেছে। এ মাসের মধ্যেই এর কাজ শুরু হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা