• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফুলপুরে পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে নকশা অনুমোদন কমিটির সভা

মোঃ আব্দুল মান্নান / ২০৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলার লক্ষ্যে ইমরাত/স্থাপনা নকশা অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পৌরসভা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এলজিইডির প্রতিনিধি ফুলপুর  উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী পিএফএম, বাংলাদেশ ইন্সটিটিউটের অব প্ল্যানার্স এর প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মিঃ মানস বিশ্বাস, দি ইন্সটিটিউট অব ইন্জিনিয়ার্স -এর প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী খাদেমুল ইসলাম, স্থপতি ইন্সটিটিউট এর প্রতিনিধি স্থপতি নয়ন চন্দ্র দাস, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স -এর প্রতিনিধি পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল, আইডিইবি -এর প্রতিনিধি সদস্য ইকবাল হোসেন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) মোঃ সোহরাওয়ার্দী, সাবেক সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় অভিজ্ঞ পেশাজীবি প্রতিনিধি মাহবুবার রহমান আজাদ, ফুলপুর নাগরিক সমাজ প্রতিনিধি (পুরুষ) এ কে এম সিরাজুল হক, ফুলপুর নাগরিক সমাজ প্রতিনিধি (মহিলা) ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মাহমুদা সুলতানা ও ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৭৮ টি ইমরাত স্থাপনের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরে সকল আবেদন যাচাই-বাছাই করে কেবল ১৩টি ইমারত/স্থাপনা অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে।

এছাড়া অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সমূহের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গূহীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা