• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সাইদুর রহমানের বাংলাদেশ সফর শুরু ২১ জুন

মোঃ আব্দুল মান্নান / ১৭৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জ্বালানি প্রযুক্তি ও ন্যানোফ্লুইড গবেষণায় আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি বিজ্ঞানী, মালয়েশিয়ার Sunway University-এর রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান এবং ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান প্রফেসর Dr. Saidur Rahman শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন।
দেশে অবস্থানকালে তিনি আগামী ২১ জুন থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, উচ্চশিক্ষা, উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেমিনার ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ সফরের নির্ধারিত কর্মসূচি নিম্নরূপ—
২১ জুন ২০২৬ – Mymensingh Engineering College, ময়মনসিংহ।
২২ জুন ২০২৬ – Mawlana Bhashani Science and Technology University, টাঙ্গাইল।
২৩ জুন ২০২৬ – ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), University of Dhaka।
২৪ জুন ২০২৬ – Bangladesh University of Engineering and Technology, ঢাকা।
২৫ জুন ২০২৬ – Daffodil International University, ঢাকা।
২৭-২৮ জুন ২০২৬ – Pabna University of Science and Technology।
২৯ জুন ২০২৬ – Dhaka University Central Students’ Union, ঢাকা।
বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অন্যতম গর্বিত মুখ প্রফেসর ড. সাইদুর রহমানের এই সফর দেশের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর অভিজ্ঞতা ও গবেষণা-ভিত্তিক বক্তব্য নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা