• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত বক্তা হযরত মাওলানা বিলাল বাওয়া (দামাত বারাকাতুহুম) সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

লন্ডন প্রবাসী এবং ময়মনসিংহের তারাকান্দায় অবস্থিত আল জামিয়া শামছুল উলূম বাহেলার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এনামুল হক মো. শাহ আলম বুধবার (১০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি এ প্রতিবেদককে জানান, মাওলানা বিলাল বাওয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন। পরে বাদ আসর ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে উনার সুস্থতার জন্য দোয়া করা হয়।
মাওলানা বিলাল বাওয়া (দামাত বারাকাতুহুম) যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের বেরি (Bury) এলাকার একটি দারুল উলূমে দ্বীনি শিক্ষা লাভ করেন। তিনি হযরত শাইখ যাকারিয়া (রহ.)-এর খিলাফতপ্রাপ্ত আলেমদের মধ্যে অন্যতম বলে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যের বোল্টন ও বেরি এলাকায় নিয়মিত দ্বীনি বয়ান, তাসাউফভিত্তিক আলোচনা এবং যিকিরের মজলিস পরিচালনা করে আসছেন।


আত্মশুদ্ধি, ইসলাহে নফস ও আধ্যাত্মিক উন্নয়ন বিষয়ক তাঁর হৃদয়স্পর্শী আলোচনা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হাজারো মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। এছাড়াও তিনি নিয়মিত হারামাইন শরীফাইনে হজ্ব ও ওমরাহ কাফেলার নেতৃত্ব দিয়ে থাকেন এবং বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কয়েক বছর আগে তিনি তারাকান্দায় মাওলানা এনামুল হক মোঃ শাহ আলম প্রতিষ্ঠিত ‘আল জামিয়া শামছুল উলূম বাহেলা’ পরিদর্শনে এসেছিলাম। তখন এ অধম ওই মাদরাসার নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন। এসময় মাদরাসার জমিদাতা আলহাজ্ব শামছুল হক, বালিয়া মাদরাসার তৎকালীন মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার পরিচালক মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁর অসুস্থতার খবরে ভক্ত, শুভানুধ্যায়ী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বর্তমান শারীরিক উন্নতির সংবাদে তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং দ্বীনের খেদমতে পুনরায় সক্রিয় হওয়ার তাওফিক দান করুক। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা