• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ : স্থানীয়ভাবে ফুলপুরে শুভ উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান / ১০৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয়ভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। একই সময়ে ফুলপুর পৌরসভা, ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে, তালতলায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।


কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মহাসড়কের পাশে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা বছর তা অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম,

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, পৌর শাখার সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, পিআইও বেগম শাহীন ও উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা