• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সাইদুর রহমানের বাংলাদেশ সফর শুরু ২১ জুন ফুলপুরে ছাত্রদল নেতা সুজার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে লোড শেডিং বা বিদ্যুৎ না থাকার কারণ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন মোতাহার হোসেন তালুকদার নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

এবার এতিম খুঁজছেন সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক

মোঃ আব্দুল মান্নান / ৭৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আব্দুল মালেক ভাই মূলতঃ ছিন্নমূল, পথশিশু ও দুনিয়াতে যার একদম কেউ নেই তাদের লোক। তিনি সবসময় সেই রকম অসহায়দের পাশে দাঁড়ান। তাদের নিয়ে কাজ করেন। তাদের সেবাশুশ্রূষা করা শুধু তার পেশা নয় বরং নেশা। এ ধরনের মানবিক কাজ করে ইতোমধ্যে তিনি সকলের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আমার দেখা মতে, বাংলাদেশে তার মত এমন আরও ২-৪ জন আব্দুল মালেক  খুঁজে বের করা কষ্টকর হয়ে যাবে। এসব কাজ করে তিনি দেশে বিদেশে প্রচুর পরিচিতি লাভ করেছেন। মানুষের ভালোবাসা, মহব্বত অর্জন করেছেন। দেশ বিদেশে রয়েছে তার বহু ভক্ত অনুরক্ত। কারো বিপদ নিয়ে তিনি দু’লাইন লিখলে সাথে সাথে তা সমাধান হয়ে যায়। এতটুকু আস্থা তিনি অর্জন করেছেন। এমন কোন মানবিক মানুষ নেই যে আব্দুল মালেক ভাইকে চিনে না। বিশ্ব মানবাধিকার কর্মীদের নিকট তিনি অত্যন্ত সুপরিচিত এক নাম। তিনি আমাদের ফুলপুরের  কৃতি সন্তান। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি। তিনি ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত ‘সাড়া মানবিক বৃদ্ধাশ্রম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক। নিজ হাতে এ মানুষটি রোগীদের গায়ে লেগে থাকা পঁচা গান্ধা, দুর্গন্ধ পরিষ্কার করেন, সেবা করেন। পেশাব পায়খানা পরিষ্কার করেন। গোসল করিয়ে দেন।  রান্নাবান্না করে খাওয়ান। মুখে ওষুধ তুলে গিলিয়ে দেন। এরকম মানুষ আমার দেখা মতে নেই। থাকলেও চিনি না। দেশের শীর্ষ স্থানীয় মিডিয়াগুলো আব্দুল মালেক ভাইকে নিয়ে বহু গুড নিউজ করেছে। তার মহানুভবতা, তার মানবিকতা ও দয়াশীলতা অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছে। এজন্য মিডিয়া কর্মীদেরকেও ধন্যবাদ। তিনি বহু মানুষের চিকিৎসা করিয়েছেন। বহু অসহায় কন্যাকে নিজের কন্যার মত করে, ছেলে সন্তানের মত করে লালনপালন করেছেন এবং বিয়ের বয়স হওয়ার পর খরচ করে বিয়েশাদী দিয়েছেন। তার এসব মানবিক কাজ মূল্যায়ন করতে গেলে একুশে পদক তো কবেই পাওয়ার কথা। আরও বড় পুরষ্কারেরও যোগ্য তিনি। সরকার এগুলো জানেন। আমি নতুন করে আবারও আব্দুল মালেক ভাই সম্বন্ধে জানার ও তাকে যথাযথ মূল্যায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আসলে আব্দুল মালেক ভাইয়ের কর্মযজ্ঞের বর্ণনা দিতে গেলে ফুরাবে না। যে কথা বলার জন্য শুরু করেছিলাম সেটিই বলি। শুক্রবার (৫ জুন) হঠাৎ দেখলাম আমার মেসেঞ্জারে ভয়েস পাঠিয়েছেন আব্দুল মালেক ভাই। শুনে জানতে পারলাম- এবার তিনি কিছু এতিম বাচ্চা নিবেন। যারা নিতান্তই এতিম। যাদের মা-বাবা বলতে কেউ নেই। এ ব্যাপারে তিনি তার ফেইসবুক আইডিতে একটি পোস্টও দিয়েছেন। এটা নিচে হুবহু তুলে ধরা হলো:

‘আমার নিজ ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলায় অনাথ এতিম খুঁজছি । যাদের উপরে আসমান এবং পায়ের নিচে মাটি ছাড়া নির্ভরশীল কোন অবিভাবক নেই । অর্থাৎ আমি সেইসব অনাথ এতিমদের খুঁজছি যাদের মা-বাবা কেউ বর্তমানে নেই এবং তাদের আত্মাীয় স্বজনও হতদরিদ্র যা তাদের জীবন প্রতিষ্ঠার জন্য নির্ভরশীল নয় একমাত্র তাদেরকেই আমি খুঁজছি।
আমাদের ফুলপুর উপজেলায় যদি এমন অনাথ এতিমদের সন্ধান কারো জানা থাকে তাহলে দয়া করে আমাকে জানানোর জন্য বা আমাকে খবর দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
আশা করি, বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি। এসব এতিমের লালনপালন যিনি করবেন তিনি তো নিঃসন্দেহে অফুরন্ত সাওয়াব পাবেনই, আমরা যারা খুঁজে বের করে দিব, তারাও সাওয়াব পাব, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় আব্দুল মালেক ভাইয়ের মনের নেক আশা পূরণ করুক। তাকে হায়াতে ত্বাইয়্যেবা দান করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা