• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন

তারাকান্দায় ঘন কুয়াশায় ট্রাকের পিছনে মাহিন্দ্রের ধাক্কায় নিহত ১, আহত ৩

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে যাত্রীবাহী মাহিন্দ্রের ধাক্কা লাগলে আনিছুর রহমান (৩০) নামে মাহিন্দ্রের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে তারাকান্দা থানার গোপালপুরে খামার বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে। মাহিন্দ্রতে থাকা গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর ঘটনাস্থলেই মারা গেছেন। আর ৩ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে জব্দ করা হয়েছে। যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা