• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

জিদের রাজনীতি বর্জন : বিমান বন্দরের নাম বহাল

মোঃ আব্দুল মান্নান / ৯৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

জিদের রাজনীতি বর্জন করে জনস্বার্থে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নাম বহাল রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকম খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করা হচ্ছে।

জানা যায়, মন্ত্রীসভায় প্রস্তাব করা হয়েছিলো হজরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আবারও পরিবর্তন করে পুর্বের ন্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সম্মতি দেননি। কেননা, এতে যে টাকা খরচ হবে সেটা জনগণের উন্নয়নের জন্য খরচ করা হলে বহু উন্নয়ন হবে।

জানা যায়, আওয়ামী লীগ আমলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর নামটি পরিবর্তনের জন্য তখন খরচ হয়েছিলো ১৬ হাজার কোটি টাকা।

যেটা প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে গেলে তিনি সেটা নাকচ করে দেন। তিনি বলেন, নামে কি আসে যায়। এখন নতুন করে নাম পরিবর্তন করতে গেলে ২০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন। যেটা অহেতুক। তিনি আরও বলেন,  এই টাকা আমার জনগনের। শুধুমাত্র একটা নামের পেছনে এই টাকা ব্যয় না করে দেশের কাজে জনগণের উন্নয়নে ব্যয় হওয়া উচিৎ।

* সুত্র: যমুনা টেলিভিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা