• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ফায়ার সার্ভিস ও ট্রাফিকদের বেসিক ট্রেনিং আবশ্যিকভাবে দেওয়া উচিৎ — ফুলপুর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সারাদেশের ন্যায় ফুলপুরেও ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন ভালো সময় আসা শুধু সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ প্রতিদিনের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শায়খুল হাসান মুকুলের মমতাময়ী মা আর নেই ১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০২৬ ভূমি মেলা ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার ২ ফুলপুরের এক জুয়াড়িসহ অনলাইন জুয়ার ৮ হোতা সিআইডির জালে আটক ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম

ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার ২

মোঃ আব্দুল মান্নান / ৪০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। এরপর ১৭ মে সেই চোরকে গ্রেফতার ও মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায়, শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে ফুলপুর গোল চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেটের নূর টেলিকম নামক মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণকৃত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

এ ঘটনায় ফুলপুর থানায় মামলা হলে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এসআই জিকরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদেরকে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ রবিন (১৯) ও মোঃ আশরাফুল (২৬)। রবিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামের আহাম্মদ আলী ও পারুল বেগমের পুত্র আর আশরাফুল ফুলপুর উপজেলার আশি পাঁচ কাহনিয়া গ্রামের আব্দুস সালাম ও মোছাঃ ইনুফা খাতুনের পুত্র।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফকারকৃত আসামি রবিনের বাড়ি হতে চুরি যাওয়া বিভিন্ন ব্রান্ডের মোট ৩০টি মোবাইল উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১নং আসামি রবিনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায়ও আরেকটি চুরি মামলা রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা