• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম ফুলপুরে চুরির অভিযোগে আটক ২, মালামাল উদ্ধার নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লীডার –আল্লামা মামুনুল হক হুজুর আমাকে বলছিলেন, ‘যা, তোকে আমি সবটুকু ভালবাসা দিয়ে গেলাম’ — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুরে ৫ম শ্রেণির কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম

মোঃ আব্দুল মান্নান / ২৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভাকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। সেই লক্ষ্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে ফুলপুর পৌরসভার গোল চত্বরে এসে নিজ হাতে ফুলের চারা রোপণ করলেন তিনি। এসময় বড় বড় চাক্কাগুলো ভেঙে গুঁড়া গুঁড়া করে দেওয়া হয়। সার গোবর ও প্রয়োজনীয় পরিচর্যা করা হয়।

খবর নিয়ে জানা যায়, গোল চত্বর এলাকা এক সময় অনেক সুন্দর ছিল। সাবেক মেয়র মোঃ আমিনুল হকের আমলে গোল চত্বরের প্লটগুলোর চতুর্দিকে টাইলস করা হয়েছিল। এসএস পাইপ দিয়ে বেড়া দেওয়া হয়েছিল। পরে এগুলো ভেঙে গেলে দীর্ঘদিন অগোছালো ও অসুন্দর ছিল। পরে গত কয়েক মাস আগে গোল চত্বরের শোভা বর্ধনে আবারও উদ্যোগ নেওয়া হয়। বহু জাতের সীজনাল ফুলের চারা রোপণ করা হয়েছিল। ওইসব চারা সীজনের সময় গোল চত্বর এলাকার সৌন্দর্য বৃদ্ধি করলেও অল্প দিনেই তা নষ্ট হয়ে যায়। ওগুলো নষ্ট হয়ে যাওয়ায় এখন এ উদ্যোগ নেন তিনি। ফলে আরও নতুন নতুন উন্নত অভিজাত ও রাজকীয় জাতের ফুল গাছের চারা এখানে যুক্ত করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে- মুসন্ডা সাদা ও লাল, রঙ্গনা, শেফালী, টগর, জবা সাদা, নীল এলমন্ডা, রঙন, বেলী, এলমবতা ও বাগান বিলাস প্রভৃতি।

পিকআপ ভ্যান দিয়ে এসব ফুলের চারা আনিয়ে নিজ হাতে রোপণ করলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নিজ হাতে ফুলের চারা রোপণ করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তার ভুয়সী প্রশংসা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, ফুলপুরের মধ্যে গোল চত্বর জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা-হালুয়াঘাট ও ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল এটি। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ। বিভিন্ন দিবস পালন উপলক্ষে এখানে পুষ্প স্তবক অর্পণ করা হয়। কাজেই এ জায়গাটির উন্নয়ন করা দরকার।

পৌরবাসী মনে করেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের হাত ধরেই লাইটিং, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে ফুলের মত করে সাজবে ফুলপুর।

এসময় ফুলপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা