• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম ফুলপুরে চুরির অভিযোগে আটক ২, মালামাল উদ্ধার নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লীডার –আল্লামা মামুনুল হক হুজুর আমাকে বলছিলেন, ‘যা, তোকে আমি সবটুকু ভালবাসা দিয়ে গেলাম’ — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুরে ৫ম শ্রেণির কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই

মোঃ আব্দুল মান্নান / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি শূরার সাথী কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই। তিনি আজ বৃহস্পতিবার ইশার নামাজের কিছুক্ষণ পূর্বে ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
জানা যায়, স্যারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করে এই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অত্যন্ত সুনামের সাথে স্যারের শিক্ষকতা জীবন শেষ করে অবসরে যান।
জানা যায়, ছাত্র জীবন থেকেই তিনি তাবলীগ করতেন। বাসায় বসে হাফেজ হয়েছিলেন। তিনি দাওয়াতে তাবলীগের কাজে বহু দেশ সফর করেছেন। সবসময় মার্কাজেই পড়ে থাকতেন। যতদূর জানা গেছে, উনার এক ছেলে বিদেশে থাকেন। আরেক ছেলে তাবলীগের সাথে জড়িত। উনার বিবি সাহেব আছেন।
ময়মনসিংহ তাবলীগের সাথী সাদ্দাম ভাই ও ফুলপুর তাবলীগের সাথী ইমরান ভাইয়ের সাথে কথা হয়েছে। তারা স্যারের মৃত্যু সংবাদটির সত্যতা নিশ্চিত করে জানান যে, হাফিজ উদ্দিন স্যারের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ মার্কাজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কিছুক্ষণ পর মাশওয়ারাহ হবে। মাশওয়ারার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কাজ আঞ্জাম দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা