• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম ফুলপুরে চুরির অভিযোগে আটক ২, মালামাল উদ্ধার নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লীডার –আল্লামা মামুনুল হক হুজুর আমাকে বলছিলেন, ‘যা, তোকে আমি সবটুকু ভালবাসা দিয়ে গেলাম’ — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুরে ৫ম শ্রেণির কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু ময়মনসিংহ মার্কাজের মুরুব্বি কৃষি ভার্সিটির প্রফেসর হাফেজ হাফিজ উদ্দিন স্যার আর নেই হেমায়েতপুরে উলামা ও সালেকীনদের খাস মজলিস অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

বিশিষ্ট দানবীর ময়মনসিংহের নূর হোসেন নূরু ভাই আর নেই, জানাজা বাদ আসর

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
দানের জগতে পরিচিত মুখ বিশিষ্ট শিল্পপতি ময়মনসিংহের কৃতি সন্তান বালিয়া মাদরাসার দাতা সদস্য নূর হোসেন নূরু ভাই আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুর সময় তিনি ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিবি সাহেব আরও কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। জানা যায়, নূরু ভাই অঢেল সম্পদের মালিক ছিলেন। তার মনও ভালো ছিল। যে কারণে দানে তিনি কোন কৃপণতা করেননি।

তাকে একবার ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া মাদরাসায় দাওয়াত করে আনা হয়েছিল। এনে মাদরাসার বিভিন্ন প্রয়োজনের কথা জানালে তিনি প্রচুর টাকা দান করেছিলেন। বিশেষ করে ৭০০০ স্কয়ার ফিট সুবিশাল নান্দনিক বালিয়া মাদরাসা মসজিদটি করার সময় তিনি একাই দিয়েছিলেন ৩৫ লক্ষ টাকা। বালিয়াবাসী কখনো ভুলবেন না তার দান।

শুধু তাই নয়,পীরে কামেল শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন হুজুর (রহ.) তখন জীবিত ছিলেন। উনাকে নিয়ে কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে তখন একটি টিম গঠন করে প্রচুর ইট, সিমেন্ট, বালু ও নগদ টাকা কালেকশন করা হয়েছিল। এর বিশেষ উদ্যোক্তা ছিলেন এই শিল্পপতি নূর হোসেন নূরু ভাই। নূরু ভাই বালিয়া মাদরাসা ছাড়াও বালিয়া মহিলা মাদরাসায়, ফুলপুর জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত মাদরাসায়, ছনকান্দা বাজার জামে মসজিদ ও মাদরাসা নির্মাণের সময় সিংহভাগ অর্থ দান করে গেছেন বলে জানা গেছে। আল্লাহ তায়ালা তার এসব দানকে কবুল করুক এবং এগুলোকে তার নাজাতের উসীলা বানিয়ে দিক।

আজ বৃহস্পতিবার (৭ মে) বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদে নূরু ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উনার মেয়ে আমেরিকা থেকে এসে উনার মরদেহ নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে মরহুম নূরু ভাইয়ের জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করেন।
* তথ্য ও ছবি বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন হুজুরের নিকট থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা