• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Reporter Name / ৫১৯ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

অনলাইন ডেস্ক :
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। একইসাথে তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যায়। তিনি বলেন, ‌‌এদিন মামলাটি চার্জ শুনানির জন্য ছিলো। পরে পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এমনকি অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়।

আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা