• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

হালুয়াঘাটে বসন্ত বরণ ও পিঠা উৎসব

Reporter Name / ৩৯০ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের হালুয়াঘাটে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সানফ্লাওয়ার মডেল স্কুল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে এতে পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির প্রমুখ।

পিঠা উৎসবে ১৫টি স্টল বসে। তারা গ্রামীণ ও নানা জাতের পিঠার পসরা সাজান। ছাত্র শিক্ষক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংস্কৃতিক, সুধী ও সুশীল সমাজের লোকেরা এতে অংশ নেন। দর্শনার্থীসহ সবাই এসব পিঠা উপভোগ করেন। এসময় এক আনন্দ ও উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা