• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ফুলপুরে লিফলেট বিতরণ

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ রবিবার (১২জানুয়ারি ) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র দেশের জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দলিল। এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; যাতে বৈষম্যের অবসান ঘটে এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ পায়।’
তারা আরও বলেন, ‘আমাদের এ আন্দোলন সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে। আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি এবং জনগণের দাবিকে উচ্চকিত করতে কাজ চালিয়ে যাব।’
কর্মসূচিতে সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় শিক্ষার্থী মামুন, সোহাগ, শান্ত সরকার, নাইম, রাহাত, আসিফ প্রমুখ অংশগ্রহণ করেন।
কর্মসূচিশেষে নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা