• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা 

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে ও জনস্বাস্থ্যহানিকর অবৈধ ইটভাটায় অভিযান  পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ -এর ০৪ ধারায় নাহিদ ব্রিকস ও যমুনা ব্রিক্সস নামক দুটি  ইট ভাটায় মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় ফুলপুর থানার এএসআই রুহুলসহ পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা