• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

হালুয়াঘাট থেকে হুগলা পাতার স্কয়ার বক্স যাচ্ছে ঢাকায়

Reporter Name / ৪৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে হুগলা পাতার স্কয়ার বক্স যাচ্ছে ঢাকায়। ঢাকা থেকে এগুলোকে আরও রং করে ও মডিফাই করে রপ্তানি করা হয় বিদেশে; জানালেন কারিগর ও পরিচালক আব্দুস সালাম।

হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের খরমা বাজারে এসব স্কয়ার বক্স বানানোর কারখানা গড়ে উঠেছে। এটি একটি কুটির শিল্প। ২০১৭ সনে এর যাত্রা শুরু বলে জানালেন পরিচালক আব্দুস সালাম।

প্রথমে তারা অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কাজটা শুরু করলেও বর্তমানে এতে কাজ করছেন প্রায় ২০০ শ্রমিক।

প্রোডাকশনের উপর তাদের স্যালারি হয়ে। প্রতি পিস স্কয়ার বক্স বানাতে শ্রমিকদেরকে মজুরি হিসেবে দেওয়া ৩০ টাকা করে। দৈনিক একেকজন শ্রমিক ১০টা থেকে ১৫টা করে স্কয়ার বক্স বানাতে পারেন। হুগলা পাতা সংগ্রহ করে ওগুলো শুকানো হয় এবং বুননের উপযুক্ত করে রশি বানানো হয়। পরে রশি দিয়ে এসব স্কয়ার বক্স বানানো হয়। সাধারণত এলাকার মহিলারা তাদের অবসর সময়ে এ কাজটা করে থাকেন। এতে তারা যে পরিমাণ স্কয়ার বক্স বানাতে পারেন তাতে তাদের প্রতি মাসে প্রায় ৯-১০ হাজারেরও বেশি টাকা আয় হয়ে থাকে। যা গ্রামে বসে যথেষ্ট একটা কামাই বলা যায়। ফলে প্রচুর মহিলা এতে আত্মনিয়োগ করেছেন।

এর পরিচালক একই ইউনিয়নের নয়াপাড়া গ্রাম নিবাসী আব্দুস সালাম বললেন এটা সম্পূর্ণ তার নিজ উদ্যোগে পরিচালিত। অর্থাভাবে তিনি এর বিস্তৃতি ঘটাতে পারছেন না। সরকারি অনুদান পেলে তিনি এ শিল্পকে আরও বৃদ্ধি করতে পারতেন। পাশাপাশি আরও বেশি পরিমাণ শ্রমিকের কর্মসংস্থানও করতে পারতেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা