• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড

৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে ৩দিন আগে উপজেলার সদর ইউনিয়নের সর্চাপুর এলাকায় কংস নদীতে পানি মাপতে গিয়ে নিখোঁজ হওয়া বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদারের চাচাতো ভাই পানি উন্নয়ন বোর্ডের কর্মী আব্দুল হালিম রূপচানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সর্চাপুর ব্রিজের অল্প উত্তর পাশে তার মরদেহ ভেসে ওঠে। গত ২৭ এপ্রিল তিনি পানি মাপতে কংস নদীতে নেমেছিলেন। পরে পানির স্রোত তাকে টেনে নিয়ে যায়। আর পাওয়া যাচ্ছিল না। এরপর ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লুৎফুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মী আত্মীয় স্বজনরা বহু খুঁজেও তাকে যাচ্ছিল না।
অবশেষে প্রায় ৩দিন পর তার নিথর দেহ ভেসে উঠলে আশপাশের লোকেরা দেখতে পায়। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজার সময় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা