• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ফুলপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি ব্যাংকের উপশাখা উদ্বোধন

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা ৩টার দিকে শেরপুর রোড মোড়ে ইফরানুল বারী খান পলাশের বহুতল ভবন বারী প্লাজায় ওই শাখার শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ব্যাংক উদ্বোধন করেন প্রধান অতিথি বিআরডিবি চেয়ারম্যান ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এসময় ব্যাংকের গাজীপুর ও ময়মনসিংহ রিজিওনাল হেড মো. নূর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ শাখার হেড পার্থ সারথী ঘোষ, হেড অব এজেন্ট ব্যাংকিং জাহিদ এইচ সরকার, ফুলপুর শাখার ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, ক্যাশ অফিসার আফজাল ইবনে নূর, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল নাহিদ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ী মো. আব্দুল হালিম, বিএনপি নেতা কুদরত আলী, বিএনপি নেতা ওয়াজেদুল ইসলাম, শিক্ষক নেতা শফিকুল ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, ফুলপুরে ইউসিবিকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের সেবা ছড়িয়ে পড়ুক সর্বত্র। এ ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সার্ভিস ভাল দিবেন। ফারমার্স ব্যাংক বা এ ধরনের জালিয়াতি যেসব ব্যাংক করেছে তাদের মত যাতে না হয় এ ব্যাপারে লক্ষ্য রাখবেন। তিনি আরও বলেন, ফুলপুরের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ক্ষতিগ্রস্ত হলে এর দায় আপনারা এড়াতে পারবেন না।
ইউসিবির গাজীপুর ও ময়মনসিংহের রিজিওনাল হেড মো. নূর উদ্দিন আহমেদ বলেন, ইউসিবি প্রায় ৪১ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। এর সেবার মানে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। বাংলাদেশের সর্বোচ্চ সেবাদানকারী ব্যাংকসমূহের মধ্যে ইউসিবি তৃতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, আপনাদের কোন আত্মীয় স্বজন বা পরিচিতজন যদি বাংলাদেশ ব্যাংকে থাকে তাহলে উনার মাধ্যমে আমাদের ব্যাংকের অবস্থান বা সেবার মান সম্বন্ধে জানতে পারবেন। ব্যাংকিং সেক্টরে এমন কোন সেবা নেই যা ইউসিবি ব্যাংক দিতে পারে না। এখানে ব্যাংকিং বিষয়ে সব ধরনের উন্নত সেবা পাবেন, ইনশাআল্লাহ।


এর আগে কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। তেলাওয়াত করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. আব্দুল মান্নান। এসময় ফুলপুর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, ভবন মালিক ইফরানুল বারী খান পলাশ, উনার বড় ভাই বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান হিরা, ব্যাটারি চালিত অটোরিকশা বিক্রেতা বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আমান, আব্দুল বারেক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ইলেকট্রিক ব্যবসায়ী শাহজাহান, ওয়ার্কশপ মালিক জালাল উদ্দিন, আবেদ আলী, বিকাশ ব্যবসায়ী আলী আকবর খোকন, বাবুল হাসান ও বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাহদী হাসানসহ ফুলপুর ও আশপাশের ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা