• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ফুলপুরবাসীর জন্য জনপ্রতি ফিতরা নির্ধারণ

Reporter Name / ৪১৩ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলাবাসীর জন্য ফিতরা নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বাদ যুহর ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুম।
সভায় ফুলপুরবাসীর জন্য জনপ্রতি তিন ধরনের ফিতরা নির্ধারণ করা হয়েছে। যারা গম বা আটার পরিমাণ (১.৬৫ গ্রাম) অনুযায়ী ফিতরা আদায় করবেন তাদের জনপ্রতি ৮৫ টাকা করে ফিতরা দিতে হবে।

আর যারা খেজুর দিয়ে ফিতরা আদায় করবেন তাদের জনপ্রতি (৩.৩ গ্রাম) ১৫০০ টাকা দিতে হবে আর যারা কিসমিসের পরিমাপ (৩.৩ গ্রাম) অনুযায়ী ফিতরা আদায় করবেন তাদেরকে জনপ্রতি ২২০০ টাকা করে ফিতরা আদায় করতে হবে।
ফুলপুরের বিভিন্ন বাজার দর যাচাই বাছাই করে জনপ্রতি এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। এসময় মাওলানা মুফতী আওলাদ হুসাইন, হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, মাওলানা নোমান সিদ্দিকী, মুফতী নজরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুক, মুফতী আমিরুদ্দীন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা যোবাইর হোসাইন, মাওলানা আবুল ফাতাহ কাউসার, মাওলানা মুঈজুদ্দীন, মাওলানা জুনাইদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আসাদুজ্জামান জলিল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা কাউসার আহমাদ, মাওলানা রেজাউল করিম, মাওলানা মাজহারুল ইসলাম, হাফেজ হাফিজুল ইসলাম, মাওলানা এনামুল হাসান, মাওলানা আবু সাঈদ নূরুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা