• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

কংশ নদ থেকে লাশ উদ্ধার

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুর-হালুয়াঘাট সীমানার মাঝখান দিয়ে প্রবাহিত কংশ নদ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমত: লাশটির পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেওয়া হলে জানা যায় এটি আশরাফ মাস্টারের লাশ। উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা বাজারের উত্তরে কংশ নদের পাড়ে বিখ্যাত নন্দীবাড়ীর সন্তান তিনি।

আশরাফ মাস্টার ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি স্কুল শিক্ষকতা করতেন,  প্রাইভেট পড়াতেন। ইংরেজীতে পারদর্শী এই শিক্ষক এক সময় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেন।

জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখে তার পরিবারের লোকজন তার পরিচয় সনাক্ত করেন।

পরবর্তীতে হালুয়াঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুর নাগাদ আশরাফ মাস্টারের মরদেহ তার পরিবারের কাছে পৌঁছাবে বলে জানা গেছে।

ছবি : কংস নদে পাওয়া আশরাফ মাস্টারের লাশ!


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা