• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

বিদ্যুৎস্পৃষ্টে ২৫ পারার হাফেজ নিহত, তার মা-বাপ দুজনই হজ্বে

Reporter Name / ৩০৯ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

বিদ্যুৎস্পৃষ্টে ২৫ পারার হাফেজ তাহসিন মাহমুদ সাদ (১১)-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ময়মনসিংহের বিদ্যাগঞ্জে তার দাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাদ যুহরের আযান দিয়ে ছাদে উঠলে সেখানে পা পিছলে  ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সাদের বাবা মুফতী তাজুল ইসলাম ময়মনসিংহ শহরের কাশর জামে মসজিদের ইমাম। তার নানা মুফতী আব্দুল মালেক দামাত বারাকাতুহুম হজ্ব ট্রাভেলসে কাজ করেন।

সাদের মা-বাবা ও নানা হজ্ব উপলক্ষে সবাই মক্কায় আছেন। এ খবর পাওয়ার পর দেশে আসার প্রস্তুতি চলছে। সাদের নানা মুফতী আব্দুল মালেক ফেইসবুক মেসেঞ্জারে এ প্রতিবেদককে জানান, কিছুক্ষণ আগে তার মা-বাবার জন্য জেদ্দায় বিমানের টিকিট কনফার্ম করা হয়েছে। বিমানটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে বলে জানা গেছে। জানাজার নামাজের সম্ভাব্য সময় বাদ আসর।

মরহুম সাদের রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে শাহাদাতের মর্যাদাসহ জান্নাতে আলা মাক্বাম দান করেন এবং তার মা-বাবা ও পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা