• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

নড়াইল উলামা ঐক্য পরিষদের সভাপতি কালাম, সেক্রেটারি সাজ্জাদ

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে নড়াইল উলামা ঐক্য পরিষদের নতুন সভাপতি ধারা বাজার ধানহাটা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হালুয়াঘাট গরুহাটা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কুমুরিয়া জামে মসজিদের ইমাম মুফতী সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ জুন) পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানশেষে এ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নড়াইল উলামা ঐক্য পরিষদের আগে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল মুনাঈম।

বর্তমানে তারা ইত্তেফাকুল উলামার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় উলামা ঐক্য পরিষদের কমিটির পদ থেকে অব্যাহতি প্রদান করেন ও আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এরপর মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সাঈদুল ইসলাম ও মাওলানা আব্দুল মুনাঈমের নেতৃত্বে তিন পদে তাদের তিনজনের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার সময় দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম, ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈম, জামিয়া কুরআনিয়া আহলিয়া আলাউদ্দিন মাদরাসা, মাওনা-এর মুহাদ্দিস হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাঈদুল ইসলাম, ময়মনসিংহ গোপালনগর এমদাদীয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক এমফিল গবেষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, শরীয়তপুরে এক মসজিদের ইমাম মুফতী সাইম খাঁন, ফুলপুর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান, হালুয়াঘাট দক্ষিণ খয়রাকুড়ি মাদরাসার উস্তাদ  হাফেজ মাওলানা জিয়াউল হক, কিসমত নড়াইল মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইলিয়াস, নবাবগঞ্জে এক মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা