• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
বাবাকে হত্যার প্রতিশোধে দুই ভাইয়ের হাতে ‘হত্যাকারী’ নিহত, পুলিশের কাছে জবানবন্দি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী ফুলপুর ব্যবসায়ী সমিতির শেরপুর রোড উপকমিটি গঠন ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুর থানা পরিদর্শন করলেন এসপি মোহাম্মদ কামরুল হাসান হিজবুত তাওহীদের মামলায় খালাস পেলেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা রওনক আহমাদ ফুলপুরে নতুন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, বিভিন্ন মহলের অভিনন্দন বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন শুধু পুলিশের ওপর দায়িত্ব না দিয়ে নিজেরাও কিছু দায়িত্ব নিন: ওসি, ফুলপুর   ফুলপুরে কুরআনুল কারীমের মাশক্ব করালেন শায়খ ক্বারী আব্দুল হক

গ্রামের পথে কবি বেলাল চৌধুরীর মরদেহ

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহে তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে কবির মরদেহবাহী একটি এম্বুলেন্স ফেনীর পথে রওনা করে। ফেনীর শর্শদীতে পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করা হবে।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কবি বেলাল চৌধুরীর মরদেহ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। কবি বেলাল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। পাশাপাশি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আত্মীয়-স্বজন ও কবির বন্ধুরাসহ কবিতাপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা