• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

৩ বছর ৩ মাসেও ফুলপুর পৌরসভার হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, রাস্তা ভাঙা, সংস্কার প্রয়োজন

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিভিন্ন সড়ক ভেঙে গেছে। নেই সংস্কারের কোন উদ্যোগ। ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক থেকে পৌরসভার ইন্দিরাপাড় হয়ে সঞ্চুর যাওয়ার পথে পাকা সড়কটির দু’পাশের পাড় ভেঙে গেছে। মাল্লার খাল ব্রিজের পাকা সড়কের দু’পাশ ভেঙে সংকোচিত হয়ে পড়েছে সড়কটি। এদিক দিয়ে ছোট বড় বহু গাড়ি চলাচল করে থাকে। গাড়ি ক্রস করার সময় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। ফুলপুর সরকারি কলেজ রোড, বালিয়া মোড়, আমুয়াকান্দা সড়ক, সাবরেজিস্টার অফিসের পাকা সড়ক, পৌর ভবনের সামনের সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়ক, মফিজের বাড়ির সড়ক ও ছনকান্দা বাজার থেকে সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ির সামনে দিয়ে সাহাপাড়া হয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যাওয়ার সড়কটির অবস্থা খুবই খারাপ। উহা দেখে সচরাচর কেউ বুঝতে পারবেন না যে, এটা পাকা সড়ক ছিল। সড়কটি ভেঙে এতই খারাপ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কের প্রায় সবটুকু থেকে আস্তরণ ও পিচ ওঠে গেছে। এমনকি কোথাও কোথাও সড়কের ইট সুরকিগুলো পর্যন্ত নেই। মনে হয় এটি একটি কাঁচা সড়ক। মাঝে মাঝে বড় বড় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বর্ষাকালে পানি জমে থাকে। রিকশার চাকা পড়ে মোচড় খেয়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হয় পথচারীরা। এছাড়া শুষ্ক মৌসুমে ওই সড়ক থেকে ধুলাবালু উড়ে বাড়িঘর ও আশপাশের দোকান পাটে গিয়ে পড়ে। পরিবেশ দূষিত হয়। খবর নিয়ে জানা যায়, পৌরসভার ৪০টি অলিগলিতে বিভিন্ন পয়েন্টে প্রায় ৮১১টি লাইট বসানো হয়েছে। তবে এসব লাইটের সবগুলো সচল নয়। নেই সব সড়কে ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন। পৌরসভার যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। পরিচ্ছন্নতা কর্মীরা সময়মত ও নিয়মিত তা পরিষ্কার না করায় ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। ১নং ক্যাটাগরির এ পৌরসভাকে একটি উন্নত ও আদর্শ পৌরসভায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি নিয়ে ২০২১ সনের ১৪ ফেব্রুয়ারি মেয়র নির্বাচিত হয়ে ৩ বছর ৩ মাস অতিক্রান্ত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন চোখে পড়ছে না পৌরবাসীর। সময়মত পৌরকর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা ও সুবিধা বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন বলেন, বরাদ্দের অভাবে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। আমরা বরাদ্দ পাচ্ছি না। সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ির সামনের সড়কটির টেন্ডার হয়েছে। শীঘ্রই এর কাজ ধরা হবে। বরাদ্দ পেলে অন্যান্য কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা