• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

পিআইবি’র মহাপরিচালক পদে আবারও জাফর ওয়াজেদ, বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)- এর মহাপরিচালক হিসেবে আবারও দুই বছরের জন্য নিয়োগ পেলেন একুশে  পদক প্রাপ্ত গুণীজন কবি ও সাংবাদিক আলী ওয়াজেদ জাফর। তার নাম আলী ওয়াজেদ জাফর হলেও জাফর ওয়াজেদ হিসেবে তিনি বেশি পরিচিত।

মঙ্গলবার (৭ মে) পুনরায় তার পিআইবি’র মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্তির খবর জানা যায়। এর আগে ২০১৯ সনের ২১ এপ্রিল বাংলাদেশ সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছিলেন।

প্রথিতযশা কিংবদন্তি ও কৃতি সাংবাদিক জাফর ওয়াজেদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে তার নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। উনার আব্বার নাম মো. ইছমত আলী ও মায়ের নাম মোসাম্মৎ রোকেয়া বেগম। উনাদের ৭ সন্তানের মধ্যে জাফর ওয়াজেদ ছিলেন ৬ষ্ঠ। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও ১৯৮৩ সনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। লেখাপড়া শেষ করে জাফর ওয়াজেদ  সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং এ পেশাতেই তিনি সফল হন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলা বাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। এরপর তিনি দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একজন সাংবাদিক নেতা ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতির পদ অলংকৃত করেছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার ২০২০ সনে তাকে একুশে পদক প্রদান করে।

সম্প্রতি আবারও তিনি পিআইবি’র নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে  ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। অনেকে ভাবছেন যে, তাদের মনের মানুষই পিআইবি’র মহাপরিচালক নির্বাচিত হয়েছেন। তার মাধ্যমে সাংবাদিকদের প্রত্যাশা পূরণ হবে।

পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী দিলশান আরা লাকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২১ সনে ময়মনসিংহ প্রেসক্লাবে পিআইবি কর্তৃক আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিলে এই মহাপরিচালক জাফর ওয়াজেদ এ প্রতিবেদকের হাতে সনদ তুলে দেন।

 

বিভিন্ন মহল থেকে উনার দীর্ঘ নেক হায়াত কামনা করা হচ্ছে। পাশাপাশি উনার মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ণ করতঃ উপযুক্ত মাসিক সম্মানির ব্যবস্থা করার দাবি সাংবাদিকদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা