• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেছেন, ‘একই বুথে দুই জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, একই কেন্দ্রে ২০ জন সাংবাদিক ঢুকলেও সমস্যা নেই কিন্তু একসাথে ২জনের বেশি সাংবাদিক একই বুথে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভেতরে লাইভ দেওয়া যাবে না।
ভোট গণনার সময় ২জনের বেশি সাংবাদিক ভোট কেন্দ্রে থাকা যাবে না। এমনকি সেখানেও লাইভ দেওয়া যাবে না। কেন্দ্রের এরিয়ার বাহির থেকে লাইভ দেওয়া যাবে। এছাড়া আরও বিভিন্ন নিয়ম-কানূন মেনে চলার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান, সেনাবাহিনীর প্রতিনিধি আকিব,সাংবাদিক নূরুল আমিন, সিদ্দিকুল হাসান, ক্বারী সুলতান আহমদ, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, সেলিম রানা, নাজমুল হাসান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা