• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানালেন প্রিন্স

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহ্বান জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকালে  ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই আহ্বান জানান।

দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, এই নির্বাচন সরকারের একটি ফাঁদ। ৭ জানুয়ারীর এক তরফা ডামি নির্বাচন জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করায় সরকারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা তলানীতে গিয়ে ঠেকেছে।

 

এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচন আয়োজন করে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা আনার অপচেষ্টা করছে। তিনি বলেন, একবার মার্কা দিয়ে, আরেকবার মার্কা ছাড়া নির্বাচন, এসব আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও জবরদস্তিমূলক শাসনের পরিচয় বহন করে।

আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।
পাড়া, ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করতে হবে।

আওয়ামী লীগ নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিদিন মিথ্যাচার করছে। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। তিনি আরও বলেন, বিএনপি নয়, দাসত্ব ও তাঁবেদারীর কলঙ্কের তীলক আওয়ামী লীগের কপালেই লেগে আছে। প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ তাঁবেদারী করছে। ওবায়দুল কাদের সাহেব নিজেই কিছুদিন আগে বলেছেন, ভারতের সহযোগিতায় তারা ৭ জানুয়ারীর সাজানো পাতানো নির্বাচন করেছে। জনগণ কোন দলকে কোন দেশের তাঁবেদার হিসেবে জানে, আওয়ামী লীগ নেতাদের তা অজানা নয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা