• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

নিহত ৩ গরুর মালিককে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ফুলপুর ইউএনও

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

অজ্ঞাত কারণে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাড়াহা গ্রামের রিকশা চালক দুলাল মিয়ার ৩ গরু নিহত হওয়ার খবর পেয়ে তাকে ও তার স্ত্রীকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে  গেলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে তিনি তাদের বাড়িতে যান। গিয়ে সব ঘটনা শুনেন ও সমবেদনা জানিয়ে আফসোস করেন ইউএনও। এসময় ওই হত দরিদ্র রিকশা চালক দুলাল মিয়া ও তার অসহায় স্ত্রীকে সান্ত্বনা দিয়ে  তাদেরকে আর্থিক সহায়তারও আশ্বাস দেন ইউএনও আরিফুল ইসলাম। এতে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া ও গরুহারা তার শোকাগ্রস্ত স্ত্রী খুশি হন ও ইউএনওকে ধন্যবাদ জানান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ  কর্মকার ও থানার স্টাফ ইউএনওর সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা