আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
নিহত ৩ গরুর মালিককে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ফুলপুর ইউএনও
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
অজ্ঞাত কারণে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাড়াহা গ্রামের রিকশা চালক দুলাল মিয়ার ৩ গরু নিহত হওয়ার খবর পেয়ে তাকে ও তার স্ত্রীকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গেলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে তিনি তাদের বাড়িতে যান। গিয়ে সব ঘটনা শুনেন ও সমবেদনা জানিয়ে আফসোস করেন ইউএনও। এসময় ওই হত দরিদ্র রিকশা চালক দুলাল মিয়া ও তার অসহায় স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তাদেরকে আর্থিক সহায়তারও আশ্বাস দেন ইউএনও আরিফুল ইসলাম। এতে ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া ও গরুহারা তার শোকাগ্রস্ত স্ত্রী খুশি হন ও ইউএনওকে ধন্যবাদ জানান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার ও থানার স্টাফ ইউএনওর সাথে ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.