• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরের কৃতি সন্তান সাংবাদিক বিপ্লব বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিভিন্ন মহলের অভিনন্দন

মোঃ আব্দুল মান্নান / ৭৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের কৃতি সন্তান সাংবাদিক আফাজ উদ্দিন বিপ্লব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং টেলিভিশনের বিভিন্ন টকশোতে অংশ নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন। তিনি এখন টেলিভিশন-এর বার্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আব্বাজান আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন রাজদারিকেল দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট এবং তার আম্মাজান জুবেদা খাতুন একজন রত্নগর্ভা মহীয়সী নারী। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে বিপ্লব সবার বড়। তার সহধর্মিণী একজন আদর্শ গৃহিণী। শ্বশুড় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। বিপ্লবের একটি মাত্র ছেলে। তিনি পড়াশোনা করছেন। সিনিয়র সাংবাদিক আফাজ উদ্দিন বিপ্লব পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁর পরিবারও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তাঁর ছোট ভাই ফারুক হোসেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ছোট বোন সাবিনা ইয়াসমিন ঝালকাঠি জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই এস এম মারুফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন। বর্তমানে বিদেশে আছেন। মারুফের সহধর্মিণী সহকারী জজ। সবার ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’-তে অনার্স করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার চাচাতো ভাই মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দুই বারের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের সংবাদে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁকে ও তাঁর পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনে আরও সাফল্য দান করুন। তাঁর দক্ষ নেতৃত্বে গণমানুষের প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা