• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

পাহাড়ি ঢলে মুহূর্তেই ধসে পড়ল নয়াপাড়া–দক্ষিণ সন্ন্যাসীভিটা ব্রিজ, বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

মোঃ আব্দুল মান্নান / ৯৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চেল্লাখালী নদীর ওপর নির্মিত নয়াপাড়া–দক্ষিণ সন্ন্যাসীভিটা ব্রিজ হঠাৎ ধসে পড়েছে। সোমবার (২০ জুলাই) এ ঘটনায় কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে নদীর তীব্র স্রোত ব্রিজটির ভিত্তি দুর্বল করে দেয়। একপর্যায়ে স্থানীয়দের চোখের সামনেই তাসের ঘরের মতো মুহূর্তের মধ্যে ব্রিজটি নদীতে ধসে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ধসে পড়ার ঠিক আগে একজন যুবক ও কয়েকজন শিশু ব্রিজের মাঝামাঝি অবস্থানে ছিলেন। ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তারা নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য তা এড়ানো গেছে।
ব্রিজটি ভেঙে যাওয়ায় নয়াপাড়া, দক্ষিণ সন্ন্যাসীভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত বিকল্প যোগাযোগের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা