• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের

মোঃ আব্দুল মান্নান / ৯৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বর্তমান সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বদরুজ্জামান উজ্জ্বল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, ২০২৫ সালে মুফতি মুহাম্মাদুল্লাহর ট্রাভেলসের মাধ্যমে একসঙ্গে পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছিল তাঁর। এ সফরে আবরার ভাইয়ের আন্তরিক উদ্যোগ, মুফতি মুহাম্মাদুল্লাহর স্নেহশীলতা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই সুযোগ লাভ করেন বলে উল্লেখ করেন তিনি।
বদরুজ্জামান উজ্জ্বল লিখেছেন, হজের সফরে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতো। এক পর্যায়ে নির্বাচন প্রসঙ্গে মুফতি মুহাম্মাদুল্লাহ জানতে চান, “তোমরা তো এলাকায় কাজ করছো। তোমাদের অভিজ্ঞতায় বলো, আমার নির্বাচন করা কি ভালো হবে?”
এর জবাবে তিনি ও আবরার ভাই একসঙ্গে তাঁকে নির্বাচন করার পরামর্শ দেন। তাঁদের বিশ্বাস ছিল, সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, আন্তরিকতা এবং ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে তিনি নির্বাচনে বিজয়ী হবেন।
তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীতে মুফতি মুহাম্মাদুল্লাহ নির্বাচনে অংশ নেন এবং জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
পোস্টের শেষাংশে বদরুজ্জামান উজ্জ্বল মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, মুফতি মুহাম্মাদুল্লাহ যেন ন্যায়, সততা ও আমানতের সঙ্গে মানুষের সেবা করার তাওফিক লাভ করেন এবং তাঁর জীবনে আরও কল্যাণ, সফলতা ও বরকত নাজিল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা