• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত

মোঃ আব্দুল মান্নান / ১৩৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা সামনে রেখে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ফুলপুর উপ-আমেলার উদ্যোগে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত, ফুলপুর-এর মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়ার অসুস্থতাজনিত অনুপস্থিতিতে ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে এবং মাদরাসাতুস সুফফার পরিচালক হাফেজ মাওলানা শরীফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভা পরিচালনা করেন ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতাউল্লাহ।
সভায় তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এগুলো হলো— বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম, মহিলা মাদরাসা, কওমি মাদরাসা, মসজিদ ও উলামায়ে কেরামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার রোধে করণীয় এবং ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন।
বক্তারা জানান, ইত্তেফাকুল উলামা প্রতিবছরই বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। গত বছর ফেনীতে দুই দফা এবং হালুয়াঘাটে এক দফা ত্রাণ বিতরণ করা হয়। এবারও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ বিতরণের প্রস্তুতি ও তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ লক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়। তদারকি কমিটিতে রয়েছেন— মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, হাফেজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবু রায়হান মক্কী, মাওলানা আনোয়ারুল হক, হাফেজ মাওলানা ইয়াহইয়া, মাওলানা মাকছুদুল করীম, মাওলানা এনামুল হাসান, মাওলানা আওলাদ হুসাইন, মাওলানা মোবাশ্বির হোসাইন, হাফেজ শাহজাহান সিরাজী, ক্বারী সুলতান আহমদ এবং মাওলানা মো. আব্দুল মান্নান।
অপরদিকে তহবিল সংগ্রহের জন্য কার্যকরী পরিষদে রাখা হয়েছে— হাফেজ মাওলানা আতাউল্লাহ, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতি ইখলাস উদ্দিন, মুফতি আব্দুল্লাহ আল মাসুক, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, হাফেজ আশেকে কিবরিয়া হারুন, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা মাজহার, মাওলানা কাওসার আহমাদ ও হাফেজ মাওলানা বুরহান উদ্দিনকে। পরবর্তীতে এ কমিটিতে আরও সদস্য যুক্ত হতে পারেন বলে জানানো হয়েছে।
সভায় উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি মহল বিভিন্ন কৌশলে মহিলা মাদরাসা, কওমি মাদরাসা, মসজিদ ও আলেম-উলামাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার পাশাপাশি কোনো ধরনের জটিল পরিস্থিতি সৃষ্টি হলে সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
সভায় ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে খসড়া কমিটি প্রণয়নের জন্য আট সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন— হাফেজ মাওলানা মহিউদ্দিন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা আবু রায়হান মক্কী, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা আতাউল্লাহ, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতি আমির উদ্দিন ও হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
উপকমিটির সদস্যরা বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে যোগ্য, কর্মঠ ও উপযুক্ত ব্যক্তিদের নাম সংগ্রহ করবেন। পরবর্তীতে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
বৈঠকে স্থানীয় আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা